মেহেরপুরে আটক হওয়া মহিলা জামায়াতের রোকনসহ ১২ কর্মীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার বিকালে তাদের মেহেরপুর জেল হাজতে পাঠানো হয়।
জেলহাজতে পাঠানো ১২ জন হলো- রশিদা খাতুন (৫৫), রাবেয়া খাতুন (৫৩), রেনু (৪৭), হাসিনা (৪৫), জয়নব (৫৫), রিজিয়া (৪৭), রশিদা (৪৬), নাসিমা (৪০), আমিনা (৩০), রিজিয়া (৪৫), তাহেরা (৩০) ও মনোয়ারা (৩৫)।
সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আহসান হাবীব জানান, আটকদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনের ১৬/২ ধারায় মামলা দায়ের করেছে। পরে বিকালে তাদের আদালতে হাজির করা হলে জেল হাজতে পাঠানো নির্দেশ দেন বিচারক।
কেএইচ





