সীতাকুন্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে গোসল করতে তিন ছাত্র নিখোঁজ হয়েছেন।

শুক্রবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সীতাকুন্ড স্টেশনের ইনচার্জ ওয়াসী আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ওয়াসী আজাদ বলেন, ‘বিকেল ৩টার দিকে সমুদ্রে গোসল করতে নেমে তিন ছাত্র নিখোঁজ হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আমরা উদ্ধার অভিযান পরিচালনা করছি। এখনও তাদের কোনও সন্ধান পাওয়া যায়নি।’

নিখোঁজ তিন ছাত্রের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। এখন আমরা উদ্ধার অভিযান নিয়ে ব্যস্ত রয়েছি।’

এর আগে একই সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নারায়ণগঞ্জ এলাকা থেকে আসা দুই শিক্ষার্থী নিখোঁজ হন। নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর ২২ জুন (শুক্রবার) বিকেল ৩টায় একজনের লাশ উদ্ধার করা হয়। এরপর বিকেল ৫টায় অন্য শিক্ষার্থীর লাশও উদ্ধার করা হয়।

জেড