নড়াইলের লোহাগড়া ও কালিয়ায় সাপের কামড়ে শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার (১ জুন) সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামের অহিদুল মোল্যার ছেলে সামিউল মোল্যা (১৩) বাড়িতে খড়ের পালার পাশে খেলছিল।

এ সময় তাকে সাপে দংশন করে। নড়াইল হাসপাতালে ভর্তির পর ভ্যাসকিন না থাকায় খুলনায় নেয়ার পথে সামিউল মারা যায়।

এছাড়া লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নালিয়া গ্রামের বিশ্বজিতের ছেলে শান্ত (৩৫) শুক্রবার বিকেলে বাড়িতে রান্নাঘরে কাজ করার সময় সাপে দংশন করে।

নলদী ইউপি সদস্য বাদশা মিয়া জানান, নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

হুমায়ুন/এমঅার