পবিত্র ঈদুল আযহার দিন সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (১২ আগস্ট ) সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সরকারি বাসভবন গণভবনে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

আওয়ামী লীগের পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, দলটির কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, রাজনীতিক, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণী, পেশা ও সর্বস্তরের জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।

এরপর ১১টা থেকে বিচারপতি ও কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন শেখ হাসিনা।

এমবি