রংপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ বিএনপি ও জামায়াত-শিবিরের ১৫ কর্মীসহ ৫৫ জনকে গ্রেফতার করেছে।

শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম।

তিনি বলেন, গ্রেফতার বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। অন্যান্য অভিযোগে বাকি ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এআর