গোপন বৈঠকের সময় মেহেরপুর থেকে জামায়াতের ১২ নারী কর্মীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বই উদ্ধার করা হয় বলে দাবি করেছে পুলিশ।
জেলা শহরের কাশারিপাড়া থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়। তবে তাক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জনৈক এনামুলের বাড়িতে অভিযান চালিয়ে জামায়াতের ১২ নারী কর্মীকে আটক করা হয়। তাদের কাছ থেকে বই উদ্ধার করা হয়েছে।
এএইচ





