খাগড়াছড়ি পার্বত্যজেলার পানছড়ি উপজেলায় একটি বিদেশী পিস্তল, ১ টি দেশীয় এলজি, তিন রাউন্ড তাজা গুলি, ২ রাউন্ড এলজি’র গুলি ও ১ পেয়ার সেনা পোশাকসহ দুই জনকে আটক করেছে যেীথবাহিনী।
সোমবার দিবাগত রাতে পানছড়ি উপজেলার ৩নং ইউপির নাপিতা পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলো ভাগ্য চাকমা ওরফে সোনামনি চাকমা (৫২), তমেশ চাকমা (২৬)।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে পানছড়ির নাপিতা পাড়া গ্রামে সন্ত্রাসীদের অবস্থানরক বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় বিদেশী পিস্তল, এলজি গুলি ও সেনা পোশাকসহ দুই জনকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আ: জব্বার জানান, আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আবুবকর/জারিফ





