ময়মনসিংহ কেন্দ্রীয় খাদ্য গুদামে চালের মান পরীক্ষা করতে গিয়ে ঠিকাদার ও তার লোকজন তিন খাদ্য কর্মকর্তাকে মারপিট ও লাঞ্ছিত করার ঘটনায় ময়মনসিংহ সদর উপজেলা খাদ্য কর্মকর্তা (কারিগরি) আলাউদ্দিন বাদী হয়ে গুদাম শ্রমিকলীগ সভাপতি আনোয়ার হোসেনসহ ৯ জনের নাম উলে­খ করে দ্রæত বিচার আইনে একটি মামলা দায়ের করেছেন।

বুধবার সকালে কোতোয়ালী মডেল থানায় এ মামলাটি দায়ের করা হয়েছে বলে ওসি কর্মকর্তা কামরুল ইসলাম নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার দুপুরে শহরতলী খাগডহর রোডস্থ ময়মনসিংহ কেন্দ্রীয় খাদ্য গুদামে পুরনো নিম্নমানের চাল জোরপূর্বক প্রবেশের পর পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে ঠিকাদার ও তার লোকজনের মারপিটের শিকার হয়েছিলেন গুদামের সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি) মো: আলাউদ্দিন, খাদ্য গুদামের ম্যানেজার সানোয়ার হোসেন ও খাদ্য পরিদর্শক আরিফুর রহমান।

এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত গুদাম কর্মকর্তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। পুলিশ এই মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

এসএইচ