রংপুরে বিএনপি, জামায়াত-শিবিরকর্মীসহ মোট ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, শুক্রবার রাত-শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলার কাউনিয়া, তারাগঞ্জ, বদরগঞ্জ, পীরগঞ্জ, মিঠাপুকুর, পীরগাছা, গংগাচড়া ও রংপুর সদরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ।

পুলিশ কন্ট্রল রুম সুত্রে জানা যায়- অগ্নিসংযোগ, নাশকতা, ভাংচুরসহ বিভিন্ন অভিযোগে পুলিশ ২ জামায়াত-শিবির ও ৩ বিএনপিকর্মীসহ ৪৩ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতার হওয়া বাকি ৩৮ জন মাদক সেবন ও বিক্রি, ছিনতাই, জুয়া খেলা, ডাকাতি, হত্যা, জিআর ও সিআর মামলায় আটক করা হয়।

এসএইচ