রাজধানীর মহাখালী রেলক্রসিং এলাকায় ট্রাকের ধাক্কায় মৌসুমী আকতার (৩৫) নামে সিটি করপোরেশনের এক পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু হয়েছে।

শনিবার দিনগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মী নিহত মৌসুমীর স্বামীর নাম মো. বাবুল মিয়া। তারা মহাখালীর সাততলা স্টাফ কলোনিতে থাকেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বনানী থানার অফিসার ইন চার্জ (ওসি) আবু মোসান্নাবলেন, শুনেছি ট্রাকের ধাক্কায় ওই পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা যায়নি।

কেএইচ