প্রশাসনের ১০ যুগ্ম সচিব পদে রদবদল করা হয়েছে। সোমবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত্র আলাদা আদেশ জারি করে।
আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মো. মোশাররফ হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব করা হয়। অন্যদিকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব এস এম এহসান কবিরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব করা হয়েছে।
এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের একটি প্রকল্পের প্রকল্প পরিচালক মঞ্জুর কাদের এবং সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আব্দুর রশিদকে ওএসডি করা হয়েছে।
অপর এক আদেশে প্রাইভেটাইজেশন কমিশনের পরিচালক হিসেবে বদলির আদেশাধীন ড. সৈয়দ নেছার আহমেদ রুমীকে প্রাইভেটাইজেশন কমিশনের সচিব করা হয়েছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশফাক হোসেনকে নির্বাচন কমিশন সচিবালয়ের ইআরসি প্রকল্পের পরিচালক করা হয়েছে।
জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব মো. ওয়াহিদুল ইসলাম খানকে জাতীয় ক্রীড়া পরিষদের সদস্য করা হয়েছে। ওএসডি মো. শহিদুল্লাহকে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক করা হয়েছে।
অন্যদিকে অন্য এক আদেশে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মো. মিজানুর রহমানকে সিলেটের স্থানীয় সরকার বিভাগের পরিচালক করা হয়েছে।
[b]ঢাকা, ৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
জাতীয়
প্রশাসনের ১০ যুগ্ম সচিব পদে রদবদল
প্রশাসনের ১০ যুগ্ম সচিব পদে রদবদল করা হয়েছে। সোমবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত্র আলাদা আদেশ জারি করে। আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মো. মোশাররফ হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব করা হয়।





