দ্রুত গতিতে এগিয়ে চলছে কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুর নির্মাণ কাজ। কুষ্টিয়াবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু বাস্তবায়ন।
এলাকাবাসীর দাবী পুরণ এখন শুধু সময়ের ব্যাপার মাত্র।
সংশ্লিষ্ট সুত্র জানায়, ২০১৬ সালে প্রথম দিকেই কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু নির্মাণ কাজ শেষে জনসাধারনের জন্য উম্মুক্ত করে দেয়া হবে।
জানা যায়, কুষ্টিয়া শহরের গড়াই নদী ঘেষা হরিপুর ইউনিয়ন। এ ইউনিয়নের ৯৫% মানুষ কুষ্টিয়া শহরের উপর নির্ভরশীল। শহর এবং শহরতলীর সবস্থানেই এখানকার মানুষের জীবন জীবিকা নির্বাহ করে।
শুধু কথায় নয় বাসত্মবেও দেখা গেছে এই ইউনিয়নের জনগন একদিন নদী পার না হলে পুরো কুষ্টিয়া শহর অচলাবস্থার সৃষ্টি হবে। সেই বাস্তবতায় বর্ষায় নৌকায় নদী পার হওয়া আর শুকনো মৌসুমে ধুধু বালুতে পায়ে হেটে গড়াই নদী পার হওয়ার কষ্ট আর বিড়ম্বনা দীর্ঘদিনের।
এলাকার মানুষের কষ্ট লাঘব এবং কুষ্টিয়া শহরের সাথে হরিপুরের একটি সুন্দর যোগাযোগ ব্যবস্থা সময়ের সাথে সাথে প্রয়োজনীয়তা দেখা দেয়। দীর্ঘ কয়েক যুগ ধরে এলাকার মানুষেরা গড়াই নদীতে সংযোগ সেতুর দাবী করে আসছিল।
এলাকার মানুষের এই প্রয়োজনীয় দাবীকে পুঁজি করে চলেছে রাজনৈতিক চালবাজী। জাতীয় নির্বাচনের আগে চলে লোক দেখানো উদ্বোধন। ৫ বার এই সংযোগ সেতু উদ্বোধনের পরেও কার্যত কোন কাজ হয়নি। তবে এবার এই সেতু নির্মানের বাসত্মবায়ন চুড়ান্ত রূপ নিয়েছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুবউল-আলম হানিফের সফল প্রচেষ্ঠায় ২০১৩ সালের ১২ ডিসেম্বর এই সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এসএইচ





