নড়াইলে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

বুধবার (১১ জুলাই) জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর’র আয়োজনে ও সুশীলন’র নিরাপদ-২ প্রকল্পের সহযোগিতায় এ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা হয়।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী।

জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর’র উপ-পরিচালক শামসুল আলম এর সভাপতিত্বে আরোও বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, সিভিল সার্জন ডাঃ মোঃ আসাদ-উজ-জামান মুন্সী, নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মোঃ জসিম উদ্দিন, সুশীলন’র কর্মকর্তা মাফিয়া খাতুন প্রমুখ।

হুমায়ুন কবীর রিন্টু/ এসএম