ফেনীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস এলাকার কসকা দক্ষিণ ছনুয়া এলাকায় ডেলটা লাইন নামের চট্টগ্রাম গামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মো. মামুন (১৭) ও জোৎস্না (৩৬) ও অজ্ঞাত পরিচয় এক নারী (৩০) নিহত হন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।
ফেনী মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সালেহ আহম্মদ পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, নিহতদের ফেনী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের ফেনী সদর হাসপাতালসহ শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কেএ





