থ্রি-হুইলার, শ্যালো ইঞ্জিন চালিত নছিমন, করিমনসহ অনুমোদনবিহীন যানবাহন চলাচলের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে ৩য় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে।

মঙ্গলবার সকাল থেকে জেলার ৫ উপজেলার দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা।

প্রথমে সাধারণ শ্রমিকরা এ ধর্মঘটের ডাক দেয়। এরপর ওই দিনগত রাতে ঠাকুরগাঁও জেলা মোটর মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে।

ঠাকুরগাঁও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার জানান, মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ না করা পর্যন্ত বাস ধর্মঘট চলবে।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ