রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার একটি ক্লিনিকে তিন নবজাতকের মৃত্যু হয়েছে। এছাড়া আইসিইউতে থাকা আরও ৫ শিশু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

শুক্রবার রাতে এ মৃত্যুর ঘটনা ঘটে।

ভূক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ চিকিৎসকের অবহেলার কারণে এ মৃত্যু ঘটনা ঘটেছে। ওই হাসপাতালটির নাম এশিয়ান কার্ডিয়াক বলে জানা গেছে। হাসপাতালের কর্তৃপক্ষ ও চিকিৎসক ঘটনার পর থেকে পালিয়ে গেছে বলে হাসপাতালের ভুক্তভোগীরা জানিয়েছেন।

কেএইচ