মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামে দুই সন্তানকে বিষ খাওয়ানোর পর রহিমা বেগম (৩২) নামের এক মা নিজেও বিষপানে আত্মহত্যা করেছেন।

নিহত রহিমা সাটুরিয়ার হরগজ গ্রামের আব্দুর রহিমের স্ত্রী। ঘটনার পর থেকে তার স্বামী ও শ্বশুর সাহেব আলী পলাতক।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আট বছর আগে সিঙ্গাইরের রামাকান্তপুর গ্রামের আবদুল আজিজের সঙ্গে রিনার বিয়ে হয়।

রিনার বাবার বাড়ি একই উপজেলার জয়মণ্ডপ ইউনিয়নের চর ভাকুম গ্রামে। প্রায় ১২ বছর ধরে আবদুল আজিজ সৌদি আরব থাকেন।

রিনার চাচা মিজানুর রহমান জানান, আজিজ সৌদি আরব থাকলেও মুঠোফোনে রিনার সঙ্গে দুর্ব্যবহার করতেন। শ্বশুর-শাশুড়িও রিনাকে মানসিক নির্যাতন করতেন।

এসব বিষয় মেনে নিতে না পারায় রিনা দুই শিশুসন্তানকে বিষপান ক‌রি‌য়ে, নিজেও বিষপান ক‌রে আত্মহত্যা করেন। খবর পেয়ে শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে রিনার লাশ দেখতে পান। পরে রাতেই সন্তানদের ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হাসান জানান, ময়নাতদন্তের জন্য রিনা আক্তারের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

গতকাল সন্ধ্যা পর্যন্ত এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।

এএস