নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের আহ্বায়ক বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। নিহত ছাত্রলীগ নেতার নাম মোশারফ হোসেন মোল্লা (৩২)।
রোববার সকালে পৌর এলাকার লাহাপাড়া গ্রামে বৈদ্যুতিক মটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।
মোশারফ সোনারগাঁ পৌরসভার লাহাপাড়া গ্রামের মৃত অলিউল্লাহ মোল্লার ছেলে ও কেন্দ্রীয় যুবলীগের উপ-প্রচার সম্পাদক নাসরিন সুলতানা ঝরার স্বামী।
মোশারফ হোসেন মোল্লা বাড়ির নির্মাণ কাজের জন্য রোববার বৈদ্যুতিক মটরে ইটের মধ্যে পানি দিচ্ছিলেন। হঠাৎ মটরটি বন্ধ হয়ে গেলে সমস্যা চিহ্নিত করার জন্য পাশের পুকুর পারে যান।
এসময় বিদ্যুতিক তার স্পর্শ করলে আহত হন মোশারফ। পরে স্বজনরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসএইচ





