যশোর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইদ্রিস আলীকে জেলগেট থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে যশোর কেন্দ্রীয় কারাগারের গেট থেকে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাওলানা ইদ্রিস আলী যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগ রয়েছে।
যশোর কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার (এসআই) জহিরুল হক জানান, কয়েকটি মামলায় জামিন পেয়ে ইদ্রিস আলী জেল থেকে বের হন। কিন্তু তার বিরুদ্ধে আরও অভিযোগ থাকায় তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





