জেলার কালিয়াকৈরে আওয়ামী লীগের ডাকা অর্ধদিবস হরতাল চলছে। শুক্রবার বিকেলে উপজেলার চন্দ্রায় বঙ্গবন্ধুর ৪০তম শাহাদৎ বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আয়োজিত আলোচনা সভা চলাকালে দুর্বৃত্তদের হামলায় যুবলীগের প্রাক্তন সভাপতি রফিকুল ইসলাম নিহত হন। এর প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ শনিবার অর্ধ দিবস হরতাল আহ্বান করে। সভাপতি রফিকুল ইসলামভা

হরতাল শুরু হয়েছে কিছুটা ঢিলেঢালাভাবে। আওয়ামী লীগ কর্মীদের রাস্তায় পিকেটিং করতে দেখা যায়। উপজেলার আঞ্চলিক সড়কগুলোতে রিক্সা, টেম্পু ছাড়া অন্য যানবাহন চলাচল করতে দেখা যায়নি। কালিয়াকৈর বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। তবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে প্রায় সবধরনের যানবাহনই চলাচল করছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এএইচ