বরিশালের খ্যাতিমান গাইনি বিশেষজ্ঞ ডা. মুন্সী মুবিনুল হকের শাশুড়ী মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সেচ্ছাসেবী সংগঠন রিভারসাইড ওয়েলফেয়ার ট্রাস্ট। সোমবার সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বরিশাল সিভিল সার্জন অফিস এর সম্মানিত এমওসিএস বিশিষ্ট গাইনী ও জেনারেল সার্জন ডা. মুন্সী মুবিনুল হক ও রেড ক্রিসেন্ট হসপিটালের মেডিকেল অফিসার ডা. লায়লা ফারজানা উর্মির মায়ের অকাল মৃত্যুতে অামরা গভীর শোকাভিভূত। বিবৃতিতে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন- প্রফেসর ড. ইমতিয়াজ ফারুক, ড. হাসিব বুলবুল, প্রফেসর ড. আবু তৈয়্যেব, প্রফেসর ড. আ.ন.ম তারেক সামসুজ্জামান, প্রফেসর ড. তানভীর সিদ্দীকী, প্রফেসর ড. রওশন জামান, প্রফেসর ড. মুনতাসির শিবলী, প্রফেসর ড. আছাদুল ইসলাম, প্রফেসর ড. গোলাম মোর্শেদ, প্রফেসর ড. সাওরা বেগম শায়লা, প্রফেসর ড. আশরাফ খাঁন চৌধূরী, প্রফেসর ড. আ.হ.ম মাহমুদ, প্রফেসর মনিরুল ইসলাম, প্রফেসর অহিদুজ্জামান, প্রফেসর বজলুর রহমান, হাসান ইলিয়াস তানিম প্রমুখ।

উল্লেখ্য, মোছা রোকেয়া সুলতানা রুবি (৫৫) আজ বেলা ১১ টার সময় ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন।মরহুমার জানাযার নামাজ আজ রাত ১০ টায় বরিশাল নগরীর আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ি সংলগ্ন নুরু হুজুরের বাসার সামনে অনুষ্ঠিত হবে।

এমআর