নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ( বিএনপি) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে আলোচনা সভার আয়োজন করে ময়মনসিংহ শহর বিএনপি।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও দক্ষিণ জেলা বিএনপির সভাপতি একেএম মোশাররফ হোসেন এফসিএ।
এদিকে বিকেলে শহরের নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ে কোরআনখানী, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে দক্ষিণ জেলা বিএনপি।
দক্ষিণ জেলা বিএনপির সাধারন সম্পাদক আবু ওয়াহাব আকন্দের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অধ্যাপক শেখ আমজাদ আলী, লিটন আকন্দ, নাজিম উদ্দিন, রফিকুল আলম শামীম প্রমূখ।
এসএইচ





