কুষ্টিয়া শহরে র্যাব অভিযান চালিয়ে জঙ্গি তৎপরতার অভিযোগে ৫জনকে গ্রেফতার করেছে।
রোববার বিকালে কুষ্টিয়া লিমিটেড নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- ঐ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক উদিবাড়ী গ্রামের সিরাজুল হকের ছেলে মোহাম্মদ মশিদুল হক ওরফে মুকুল, পাবনা ঈশ্বরদীর লক্ষিডাঙ্গা গ্রামের আমিরুল ইসলামের ছেলে শিশির আহমেদ শাকিল, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার রামনগর গ্রামের রোকনুজ্জামান মিন্টুর ছেলে মাসুদ রানা, কুষ্টিয়া শহরতলী চৌড়হাস মতি মিয়ার রেল গেট এলাকার নরশেদ আলীর ছেলে জিল্লুর রহমান ও চৌড়হাস ফুলতলা রোড স্কুল পাড়ার সরওয়ার হোসেনের ছেলে সুমন শেখ।
কুষ্টিয়া র্যাব-১২ জানায়, জঙ্গি তৎপরতা চালানোর সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় লোহার পাইপ, বেজ ব্যাডসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
এমকে





