অনিয়ম ও প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগে নোয়াখালী সোনাইমুড়ী পৌরসভার মেয়র মোতাহার হোসেন মানিককে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রানালয়।

যানা যায়, প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, সরকারি গাড়ি ব্যক্তি কাজে ব্যবহার, অফিস না করে বাইরে থাকা, নিয়োগ বাণিজ্য সহ গুরুতর অভিযোগ এনে  স্থানীয় সরকার মন্ত্রানালয় তাকে সাময়িক বরখাস্ত করে। 

এ সম্পর্কে মন্ত্রণালয় ২০০৯ এর ধারা ৩১(১) এর বিধি মোতাবেক বিভিন্ন দপ্তরে অনুলিপি পাঠায়।  

পৌর মেয়র মোতাহার হোসেন মানিক মুঠোফোনে জানান, আমি বিষয়টি শুনেছি তবে এখন পর্যন্ত আমি হাতে পাইনি।

সোহেল/এমবি