সুনামগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে একটি মালবাহী ট্রাক খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ছাতক উপজেলার ছাতক-দোয়ারাবাজার সড়কের লক্ষ্মীর বাউড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহত একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশ জানিয়েছে, ট্রাকটি স্লুইসগেটের মালামাল নিয়ে চট্টগ্রাম থেকে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নে যাওয়ার কথা ছিল। এতে তিনজন ছিলেন। দুর্ঘটনায় পথেই ২ জন মারা যান।

আজ (রোববার) সকালে ওসি আরও জানান, ট্রাকটি খাদে পড়ে আটকে গেছে। ফলে ভেতরে থাকা লাশ ২টি বের করা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের বের করে আনার চেষ্টা করছেন।

এমবি