পাবনা সদর উপজেলার পাবনা-ঢাকা মহাসড়কের মধুপুর এলাকায় পিকআপ ভ্যানের(ট্রাক) চাপায় দুইজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- সদর উপজেলার মধূপুর গ্রামের ডা. হোসেন আলীর ছেলে মহিউল আলম সাধু(৫০) ও একই গ্রামের মুত্তালিব হোসেনের ছেলে আব্দুর রহমান(৫২)।
বুধবার(৩ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এ দুঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ শেষে কয়েকজন মুসল্লি পাবনা–ঢাকা মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। তারা মধুপুর বাজারের দক্ষিণপাড়া মসজিদের সামনে এলে হঠাৎ একটি পিকআপ ভ্যান তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান।
ট্রাক চালক বাকি(২০) গুরুতর আহত হয়ে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়রা ট্রাকটি আটক করেছেন।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফাইজুল ইসলাম দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এমকে





