খুলনার বন্ধ মহসেন, অ্যাজাক্স জুট মিল চালু এবং বকেয়া পাওনা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।
মঙ্গলবার (১৭ মে) সকাল ৯টায় ফুলবাড়ি গেট খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে রেখেছেন তারা।
তাদের এ কর্মসূচি চলবে বেলা ১১টা পর্যন্ত। এদিকে, অবরোধের ফলে ব্যস্ততম সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।
ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ বলেন, বেসরকারি বন্ধ মহসেন, অ্যাজাক্স জুট মিল চালু এবং সোনালী, আফিল জুট পূর্ণাঙ্গ চালু ও বকেয়া পাওনা পরিশোধ ও অ্যাজাক্স জুট মিলে বিদ্যুৎ সংযোগের দাবিতে আমরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছি।
তিনি আরও বলেন, ২০১৩ সালে নতুন মজুরি কাঠামো গঠন করা হলেও মালিকরা বাস্তবায়ন করছে না। শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে।
এমই





