আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে কালো টাকা ব্যবহার, আর পেশী শক্তি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশন কাজী রকিব উদ্দীন।

সোমবার দুপুরে ঢাকা সিটি দক্ষিণের প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচনী হলফনামায় ‍যারা মিথ্যা তথ্য দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের দিন ভোট কেন্দ্রে কোনো প্রকার অনৈতিক হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, আইডি কার্ডের দরকার হবে না, ভোটার তালিকায় যাদের নাম আছে তারা ভোট দিতে পারবে।

এসএইচ