স্কুলের পিটিআই কমিটির মিটিংয়ে দাওয়াত না দেয়ায় ও সদস্য না করার পিংরি মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভায় হামলা চালিয়ে পণ্ড করে দেয়া করে দিয়েছে এক ডজনের বেশী মামলার আসামী স্থানীয় যুবদল নেতা কাওসার হোসেন নয়ন খলিফা ওরফে পিংরি নয়ন।

এছাড়া স্কুল কমিটির সদস্য এবং শিক্ষকদের অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি প্রদান করে পিংরি নয়ন। এ সময় তার ভাই আহাদুল খলিফা সাথে ছিলো।

শনিবার বেলা সাড়ে ১১ টায় ঝালকাঠির রাজাপুর উপজেলার পিংরি মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির কয়েক সদস্য ও শিক্ষক নামপ্রকাশ না করার শর্তে জানায়, স্কুলের পিটিআই কমিটি গঠনের লক্ষে এমসি কমিটির সভা শুরু হলে আকস্মিকভাবে স্থানীয় যুবদল নেতা পিংরি নয়ন ও তার ভাই আহাদুল সভাস্থলে ডুকে তাদের না ডাকা ও পিটিআই কমিটির সদস্য করার দাবী করে অকথ্য গালাগাল শুরু করে এবং টেবিল-চেয়ার ছুড়ে সভাপন্ড করে দেয়।

তাদের থামাতে কমিটির সদস্য ও কয়েক শিক্ষক এগিয়ে গেলে তাদের শারিরিক ভাবে লাঞ্চিত করা সহ তাদের নাম বাদ দিয়ে কমিটি করলে প্রত্যেককে দেখে নেয়া হবে বলে হুমকি দিয়ে চলে যায়। বেপরোয়া ও আইনকানুনের তোয়াক্কা না করা মূর্তিমান আতংক পিংরি নয়নের এ সন্ত্রাসী ঘটনার বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত ভাবে কোথাও অভিযোগ দিতে সাহস না পেলেও রবিবার রাতে রাজাপুর থানার ডিউটি অফিসার এসআই মাইনুলের কাছে মৌখিক ভাবে জানানো হয়েছে।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুরাদ আকন জানায়, এ বিষয়ে আমাকে কিছু জানতে চাইবেন না ভাই, আমরা অসহায় শিক্ষক এ নিয়ে মন্তব্য করে পথে-ঘাটে বিপদগ্রস্থ হতে পারবো না।

এ বিষয়ে বিদ্যালয় এলাকার ইউপি সদস্য মোঃ মনিরুজ্জামানের কাছে জানতে চাইলে সভায় হামলা ও লাঞ্চিত করার সত্যতা স্বীকার করে বলেন, এধরনের ঘটনায় থানা পুলিশের পক্ষ থেকে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন বলে মতব্যাক্ত করেন।

প্রসঙ্গত, যুবদলের চিহ্নিত সন্ত্রাসী কাওসার হোসেন নয়ন খলিফা ওরফে পিংরি নয়নের বিরুদ্ধে ঝালকাঠি-রাজাপুর থানায় প্রায় ডজন মামলা সহ সন্ত্রাসী-চাঁদাবাজী, চুরি-ডাকাতী সহ বহু অপকর্মের অভিযোগ রয়েছে।

ইআর/একেএমএম