রাজধানীর গুলশানের কালাচাদপুর এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন গুলশান থানা পুলিশ। লাশটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে এ লাশটি উদ্ধার করে পুলিশ।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান,আমরা রাতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠিয়েছি।
পুলিশ বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা করেছে বলেও জানান ওসি।
[b]ঢাকা, ২০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) //এমআর [/b]
জাতীয়
রাজধানীর গুলশানে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার
রাজধানীর গুলশানের কালাচাদপুর এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন গুলশান থানা পুলিশ। লাশটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।