দেশে জঙ্গি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।
ঢাকা মহানগর হেফাজত আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মাওলানা নূর হোসাইন কাসেমি। এ সময় তিনি বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। এর সঙ্গে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই। ইসলামের নামে যারা মানুষ হত্যা করছে তারা ইসলামের শত্রু, মানবতার শত্রু।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির দেশ। একটি মহল শান্তির ধর্ম ইসলামের নামে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে দেশকে অশান্ত করতে চায়। এরা প্রকৃতপক্ষে ইসলামের শত্রু, দেশের শত্রু। তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
শান্তিপূর্ণ কর্মসূচি পালনে সহযোগিতা করায় পুলিশ ও সাংবাদিকদের ধন্যবাদ জানান হেফাজতের এই নেতা।
সমাবেশে উপস্থিত ছিলেন হেফাজত নেতা মাওলানা মুজিবুর রহমান হামিদি, মাওলানা আবদুর রব ইউসুফি, ড. আহমদ আবদুল কাদের, মুফতি ফখরুল ইসলাম, মাওলানা আহমদ আলী কাসেমি প্রমুখ।
সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে হেফাজতের নেতা-কর্মীরা পুলিশি পাহারায় মিছিল বের করে। মিছিলটি পল্টন মোড় হয়ে দৈনিক বাংলা মোড় ঘুরে আবার বায়তুল মোকাররমের উত্তর গেটে গিয়ে শেষ হয়।
এসএ





