গাইবান্ধার সুন্দরগঞ্জে বাল্য বিয়ের হিড়িক পড়ায় কাজীদের যেন এখন পোয়াবারো।
জানা যায়, উপজেলার ১৫ ইউনিয়নসহ পৌরসভায় লাগামহীন পাগলা ঘোড়ার ন্যায় বাল্য বিয়ের প্রসারণা ছুটেই চলছে। এর নেপথ্যে কাজীদের তেলেছমাতি।
বিয়ে ও তালাক নিবন্ধনের ক্ষেতে সুষ্ঠ তদারকী না থাকায় পূর্ব তারিখে নিবন্ধন আর ফাঁকা ষ্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তা এফিডেভিটে পরিণত করার ব্যবসায় নির্বিঘ্নেই চালাচ্ছেন। আবার একটি চক্র বয়স বাড়িয়ে চেয়ারম্যানগণের স্বাক্ষর জালিয়াতি পূর্বক জন্ম নিবন্ধন সৃজন করছে।এসব ক্ষেত্রে কাজীরা হাতাচ্ছেন মোটা অংকের করে টাকা।
গত ২৫ অক্টোবর রামজীবন (সাহাপাড়া) গ্রামের মিঞ্জু- আম্বিয়া দম্পতির মেয়ে মনিরা আক্তার ও পূর্বে নিজপাড়াস্থ আবুল হোসেন- মাজেদা দম্পতির মেয়ের বিয়ের রেজিঃ করেন।
মনিরা রামজীবন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ও অপর বিয়ার বর মামুন মিয়ার আমগঞ্জ কেটি সিনিয়র মাদ্রসার ৫ম শ্রেনীর ছাত্র।
এব্যাপারে সংশ্লিষ্ট রামজীবন ইউনিয়ন কাজী মাওলানা আব্দুল কাদের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি এ দায় এড়িয়ে যাবার চেষ্টা করেন।
এসএইচ





