বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সীতাকুন্ড উপজেলাধীন বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর ওয়ার্ড যুবদলের য্গ্মু সম্পাদক আরিফ হোসেনকে সরকারী পেটোয়া বাহিনী পুলিশ কর্তৃক নির্মমভাবে গুলি করে হত্যা ও যুবদল নেতা রুবেল মিয়া, নুরুল হাদী, সোহেল, ও পারভেজকে হত্যার উদ্দেশ্যে গুলি করে পঙ্গু করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সীতাকুন্ড উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।

সংবাদ মাধ্যমে পঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাজার থেকে বাড়ী ফেরার পথে রাতের আঁধারে ধরে এনে পুলিশ গুলি করে যুবদল নেতা আরিফ হোসেনকে হত্যা করে কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার মিথ্যা ও বানোয়াট কাহিনী সাজিয়েছে।


তারা আরো বলেন, পুলিশের গুলিতে আহত যুবদল নেতারা যখন জীবন মরণ সন্ধিকণে তখন তাদেরকে হাসপাতালে প্রেরণের পূর্বে অস্ত্র উদ্ধারের যে কল্প কাহিনী সাজিয়েছে তা অত্যন্ত ঘৃন্যতম ও জঘন্যতম। তাঁদের কাছে কোন অস্ত্র পাওয়া না গেলেও পুলিশ সরকার দলীয় সন্ত্রাসীদের সহযোগিতায় অস্ত্র রেখে যে বানোয়াট গল্প সাজিয়েছে তা জাতির কাছে দিবালোকের মত স্পষ্ট।

নেতৃবৃন্দ বলেন, সীতাকুন্ডে বিএনপি-জামায়াত তথা ২০ দলীয় জোটের নেতাকর্মীদেরকে নির্বিচারে গুলি করে হত্যা ও পঙ্গু বানানোর যে মিশন বাস্তবায়নের লক্ষ্যে সরকার এগোচ্ছে তা কারো জন্য শুভ হবেনা। একের পর এক নিরীহ নেতাকর্মীদেরকে ধরে এনে খুন করবেন আর তা আমরা সহ্য করে যাব তা হতে পারেনা। প্রত্যেকটি হত্যাকান্ড ও আক্রমনের হিসাব কড়ায় গন্ডায় বুঝিয়ে দেয়া হবে।

সীতাকুন্ড জুড়ে সরকার দলীয় সন্ত্রাসীরা যে তান্ডবের রাজত্ব কায়েম করেছে তা সকল বর্বরতাকে হার মানিয়েছে বলেও তারা দাবি করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, পুলিশ ও সরকার দলীয় সন্ত্রাসীদের উদ্দেশ্যে আরো বলেন ঘৃণ্য ষড়যন্ত্র পরিহার করে গণতন্ত্রের পথে হাঁটুন নইলে জনতার রোষানলে পড়ে আপনাদেরকে এলাকা ছাড়া হতে হবে। হত্যাযজ্ঞের মাধ্যমে ক্ষমতা চিরস্থায়ী করা যাবে না। জনতার তীব্র আন্দোলনে আপনাদেরকেও একদিন ক্ষমতা ছাড়তে হবে, সেদিন বেশী দুরে নয়। তখন জনগণ আপনাদের সকল অপকর্মের হিসাব বুঝিয়ে দিবে।

বিবৃতিদাতারা হলেন উপজেলা যুবদলের সভাপতি ফজলুল করিম চৌধূরী, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, সৈয়দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ হেলাল উদ্দিন,সাধারণ সম্পাদক মোঃ মোহসেন আলী, বারৈয়াঢালা ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন, মুরাদপুর যুবদলের মোঃ সালাহউদ্দিন সোহেল, বাড়বকুন্ড যুবদলের সাধারণ সম্পাদক একরাম হোসেন, বাঁশবাড়ীয়া যুবদলের সভাপতি কাজী মোঃ বদর উদ্দিন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কুমিরা ইউনিয়ন যুবদলের সভাপতি এম.হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল মালেক মানিক, ভাটিয়ারী যুবদলের সভাপতি খোরশেদ মেম্বার, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, সলিমপুর যুবদলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রুকন উদ্দিন মেম্বার, যুবদল নেতা ফিরোজ, বাদল, একরাম উল্ল্যাহ নয়ন প্রমুখ নেতৃবৃন্দ।

ইআর