সাবেক ছিটমহলবাসীদের ভোটার করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
দু-একদিনের মধ্যে কমিশন সভায় তাদের দ্রুত ভোটার করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
শনিবার নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, শুক্রবার মধ্যরাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময় হয়। সেখানকার অধিবাসীরা এখন ছিটবাসী নয়, বরং বাংলাদেশ বা ভারতের নাগরিক।
কমিশন সূত্র জানায়, ইতিমধ্যে সংশ্লিষ্ট শাখাকে প্রয়োজনীয় তথ্যসহ ফাইল উপস্থাপনে জরুরি নির্দেশনা দিয়েছে ইসি।
কমিশন সূত্র জানায়, কমিশনের নির্দেশে সাবেক ছিটবাসীদের ভোটার করার বিষয়ে একটি ফাইল তৈরি করা হয়েছে। দু-একদিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি।
কারণ, দীর্ঘদিন ধরে তাদের নাগরিকত্ব দিতে চেষ্টা করে ব্যর্থ হয়েছে কমিশন।তখন দুই দেশের মধ্যে ছিটমহল সমস্যার মীমাংসা না হওয়ায় সরকারকে বার বার চিঠি দিয়েও ছিলমহলবাসীকে ভোটার করা যায়নি।
এ কারণে যত দ্রুত সম্ভব তাদের ভোটার ও জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু এখন আর তাদের নাগরিক করার ক্ষেত্রে কোনো বাধা
ইসি কর্মকর্তারা জানান, ছিলমহলবাসীকে ভোটার করতে অনেক আগেই পরিকল্পনা নেওয়া হয়েছে। ছিটমহল বিনিময় হওয়ায় সেই অনুযায়ী নাগরিকদের ভোটার করতে পদক্ষেপ নিচ্ছে ইসি।
বাংলাদেশ-ভারতের মধ্যকার স্থলসীমান্ত চুক্তির দলিল হস্তান্তরের মধ্য দিয়ে ছিলমহলবাসীর ভোটার হওয়ার দ্বার উন্মোচিত হয়। এখন চুক্তি অনুযায়ী ছিটমহল বিনিময় হওয়ায় ছিটমহলবাসীকে বিশেষ ব্যবস্থাপনায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। একই সঙ্গে ছিটমহলবাসীকে জাতীয় পরিচয়পত্রও দেওয়া হবে।
উল্লেখ্য, গত ৬ জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দেশের স্থলসীমান্ত চুক্তির দলিল হস্তান্তর করে। এর মধ্য দিয়ে ছিটমহলবাসীর দীর্ঘ ৬৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটেছে।
ইসি সূত্র জানিয়েছে, ১৯৯৭ সালের যৌথ জরিপ অনুযায়ী বাংলাদেশ-ভারতের মধ্যে ছিটমহল ছিল ১৬২টি। ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহলের সংখ্যা ৫১টি। এর মোট আয়তন ৭ হাজার ১১০ একর।
এসব ছিটমহলে ১৪ হাজার মানুষের বসবাস। এসব ছিটমহলের অবস্থান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। এর মধ্যে ৪৭টি কোচবিহার এবং চারটি জলপাইগুড়ি জেলায়।
অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ছিটমহল ছিল ১১১টি। এর মধ্যে লালমনিরহাটে ৫৯টি, পঞ্চগড়ে ৩৬, কুড়িগ্রামে ১২ এবং নীলফামারীতে চারটি। এর মোট আয়তন ১৭ হাজার ১৬০ একর। এসব ছিটমহলে ৩৭ হাজার ৩৮৬ জন মানুষের বাস।
উল্লেখ্য, ইসির তথ্য অনুযায়ী, বিদ্যমান ভোটার তালিকা অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ৯ কোটি ৬২ লাখ।
এসএইচ





