চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) নির্বাচন আগামী জুন মাসেই করার চিন্তা করছে নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের নিজ দফতরে সচিব মোঃ সিরাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী ১৭ জুলাই বর্তমান মেয়রসহ কাউন্সিলরদের মেয়াদ শেষ হবে। তাছাড়া ১৫ জুন থেকে রমজান শুরু হবে। তাই জুন মাসের প্রথম সপ্তাহেই সিসিসি’র নির্বাচন অনুষ্ঠানের কথা ভাবছে নির্বাচন কমিশন।
ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সচিব জানান, বিষয়টি কমিশন সভায় সিদ্ধান্ত হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার পরই কমিশন তফসিলের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
এএইচ





