কুমিল্লা সদর দক্ষিণ এলাকায় যৌন হয়রানির দায়ে ১৫ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার বাগমারা এলাকার রাস্তা থেকে তাদের আটক করা হয়।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
প্রশান্ত পাল জানান, রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের উত্যক্ত করায় ১৫ জনকে আটক করা হয়েছে। তাদের প্রত্যেকের বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে।
এআই/





