রাজধানীর সায়েদাবাদ ওয়াসা কলোনিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, রাজধানীর সায়েদাবাদ ওয়াসা কলোনিতে রোববার দুপুর ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়।
কেএইচ





