যশোরের শার্শা উপজেলার শাঁখারীপোতা গ্রামে আজ সোমবার সকালে নৃ-আদিবাসিদের সাহায্যার্থে ‘আদিবাসি সমাজ কল্যাণ’ সংগঠনের জন্য প্রধান মন্ত্রীর “উন্নয়ন সহায়তা শীর্ষক” তহবিল থেকে একটি পোল্ট্রি ফার্মের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম শরিফুল আলম।

৪ শ’ সদস্য বিশিষ্ট ‘আদিবাসি সমাজ কল্যাণ”সমিতির ৩ হাজার লোকের সুবিধার্থে প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে এই পোল্ট্রি ফার্মটি নির্মিত হবে।

ফার্মের কাজ শেষ হলে ১ হাজার পিচ পোল্ট্রি মুরগীর বাচ্চা দেওয়া হবে এই আদিবাসি সমাজ কল্যাণ সমিতিকে।

পোল্ট্রি ফার্ম থেকে যে আয় হবে তা থেকে ৫০ শতাংশ উপভোগী ফান্ডে জমা হবে। ৩০ শতাংশ ব্যয় হবে পরিচালনা খাতে, আর ২০ শতাংশ জমা হবে সরকারী খাতে।

ফার্মের নির্মাণ কাজ এবং পোল্ট্রি’র বাচ্চাই যে ব্যয় হবে সে অর্থ আসবে প্রধান মন্ত্রির বিশেষ এলাকার “উন্নয়ন সহায়তা শীর্ষক” তহবিল থেকে।

উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জয়দেব কুমার সিংহ, উপজেলা জন স্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন ও ৩ নং বাহাদুর পুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান প্রমূখ।

এমকে