পদ্মা ও যমুনায় ঘনকুয়াশার কারণে সোমবার রাত ৪টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের সাড়ে ছয় ঘণ্টা পর সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে সোমবার রাত ৪টা থেকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল এ পথে।

দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে আটকে পড়েছে শতাধিক গাড়ি।

সড়কে গাড়িগুলোকে চলতে হচ্ছে হেড লাইট জ্বালিয়ে। এ সময় প্রচণ্ড শৈত প্রবাহে ঘাটে আটকে থাকায় যাত্রীরা দুর্ভোগের শিকার হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট সূত্রে জানা যায়, রাত ৪টার দিকে কুয়াশার ঘনত্ব বাড়ায় নৌপথে দিক নির্ণয়ে ব্যর্থ হওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আব্দুল্লা রনি জানান, কুয়াশা কেটে যাওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে আটকে পড়া নৌশকোচ ও ছোট গাড়ি পার করা হচ্ছে।

এএস