রংপুরের দর্শনার মোড়ে যাত্রীবাহী একটি বাসের চাপায় একই পরিবারের দুই সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
সোমবার দুপুর ৩টায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাইসাইকেলে করে দুই ভাই ও এক বোন বাড়ী ফিরছিলেন। দর্শনার মোড়ে এলে পেছন থেকে আসা দিশা পরিবহনের যাত্রীবাহী বাসটি তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান।
হতাহতরা একই পরিবারের সদস্য হলেও নাম-পরিচয় এখনও জানা যায়নি।
রংপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মকবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দু’জন মারা গেছেন। হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
এমকে





