যশোরে গণপিটুনিতে ডলার নামে এক চিহ্নিত সন্ত্রাসী নিহত হয়েছেন। তিনি শহরের আশ্রম রোডের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে তিনি রেলস্টেশন এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে এলাকার শান্তি কমিটির হাতে ধরা পড়েন। এরপর এলাকার বিক্ষুব্ধ লোকজন তাকে গণপিটুনি দেয়।
রাত ২টার দিকে পুলিশ খবর পেয়ে তাকে বিক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) গনি মিয়া জানান, নিহত ডলার তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী ছিলেন। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও ডাকাতি মামলা রয়েছে।
ইআর





