জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৯ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

পাঁচবিবি থানার ওসি আশরাফুল ইসলাম জানান, শুক্রবার রাত ১০টায় উপজেলার আটাপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সেবনের পর ২/৩ বোতল করে মাদক বহনের অপরাধে ওই মাদক ব্যবসায়ীদের আটক করে থানায় নিয়ে আসা হয়।

পরে প্রত্যেক মাদক ব্যবসায়ীদের অভিভাবককে থানায় ডেকে নিয়ে মাদক পেশা ছেড়ে দেওয়ার অঙ্গীকারে নিজ নিজ এলাকার জনপ্রতিনিধিদের জিম্মায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

এমকে