গাইবান্ধা-১(সুন্দরগঞ্জ) আসনে উপ নির্বাচনের তফশিল ঘোষণার পর মনোনয়ন প্রত্যাশীদের দৌঁড়ঝাপ শুরু হয়েছে। নিহত সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের পরিবারের কেউ প্রার্থী হন কিনা, সে দিকে লক্ষ রাখছেন এলাকাবাসী।

লিটনের নির্বাচনী এলাকাতে নিহত সাংসদের স্ত্রী সৈয়দা খুরশিদা জাহান স্মৃতি অথবা তার বড় বোন আফরোজা বারী আওয়ামী লীগের মনোনয়ন পেতে পারেন বলে এলাকায় ব্যাপক প্রচারণা রয়েছে। 

উপনির্বাচনের তফশিল ঘোষণা করার পর পরেই দলীয় ফোরামসহ বিভিন্ন মহলে আলোচনা শুরু করেন সম্ভাব্য প্রার্থীরা। এই আসনে যারা মনোনয়ন প্রত্যাশী- এরশাদের জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, সাবেক সংসদ সদস্য কর্ণেল (অবঃ) ডা. আব্দুল কাদের খান ও সর্দার মোস্তফা মোহসিন, জাতীয় পার্টি জেপি’র সাবেক সংসদ সদস্য ওয়াহেদুজ্জামান সরকার বাদশা, জাসদের এ্যাড. মোহাম্মদ আলী, মুন্সী আমিনুল ইসলাম সাজু ও মোসলেম মাষ্টার, আওয়ামী লীগের বর্তমান পৌর মেয়র আব্দুল্যাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল আলম রেজা, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজা বেগম কাকলী, সুন্দরগঞ্জ ডি. ডব্লিউ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ এম. এ হান্নান সরকার।

রুবেল/নাজিব