জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেরংপুরের বদরগঞ্জে চাচার ছুরিকাঘাতে ভাতিজা রমজান আলি(২২) নিহত হয়েছেন।
সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, চাচা বলাই কসাইয়ের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিষয়ে ভাতিজা রমজান আলির কথা কাটাকাটির এক পর্যায়ে চাচার হাতে থাকা ছুরির আঘাতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনার পর বলাই কসাই পলাতক। এলাকাবাসী তার মেয়েকে আটকে রেখেছে।
বদরগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মোস্তাফিজার রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কেএইচ





