জলবায়ু বিশেষজ্ঞ ও অংশীজন আসন্ন কপ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক
পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার) মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন জলবায়ু সম্মেলন COP31-এ বাংলাদেশের প্রস্তুতি ও অগ্রাধিকার নির্ধারণের লক্ষ্যে জলবায়ু বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে একটি বৈঠকের আয়োজন করে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিজ শামা ওবায়েদ ইসলাম, এমপি বৈঠকের সভাপতিত্ব করেন। এছাড়া সভায় প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ, বাংলাদেশের বিশিষ্ট জলবায়ু বিশেষজ্ঞ, গবেষক, দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। বৈঠকে COP31-এর কর্মপরিকল্পনা, বাংলাদেশের অগ্রাধিকার এবং সম্মেলনকে সামনে রেখে গৃহীতব্য প্রস্তুতিমূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।