রংপুরে বিশেষ অভিযানে ৫৯ জনকে আটক করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর এম এ মাজেদ জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ এ অভিযান পরিচালনা করছে।
তিনি জানান, এ অভিযানে কোতয়ালী থানায় ৩৩ জন, মিঠাপুকুরে সাতজন, কাউনিয়ায় ছয়জন, পীরগঞ্জ ও গঙ্গাচড়া থানায় চারজন করে, পীরগাছা ও বদরগঞ্জ থানায় দুই জন করে ও তারাগঞ্জ থানা পুলিশ একজনকে আটক করেছে।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, রংপুরবাসী নির্বিঘ্নে যাতে ঈদ উদযাপন করতে পারেন সেজন্য এ বিশেষ অভিযান শুরু করা হয়েছে। ঈদ পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। আটকদের দুপুরের মধ্যে জেলহাজতে পাঠানো হয়েছে।
এসএইচ





