কুষ্টিয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক শিশু এবং পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নানীর বাড়ি খেলতে গিয়ে বিদ্যুতের মাল্টি প্ল্যাগে হাত দিলে বিদ্যুৎপৃষ্ট হয়ে আকাশ (২) নামে এক শিশু নিহত হয়। সে উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের গাছিয়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে।

এছাড়াও পানিতে ডুবে আমানুর ইসলাম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে বাড়ি পাশের খাদে পড়ে তার মৃত্যু হয়। সে গাছিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর