রাজধানীর নিউ মার্কেট গেটে ককটেল বিস্ফোরণে সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নিউমার্কেটের ২ নম্বর ও চার নম্বর গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র শহিদুল ইসলাম (২৪), ঢাকা কলেজের ছাত্র পিয়ার হোসেন (১৮), ফুটপাতের দোকানি শাজাহান মিয়া (২০), সজল হোসেন (১৯), নাজিম উদ্দিন (২০), মো. হাজারী (৫৫), জামাল হোসেন (৪০)।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
আহতদের বরাত দিয়ে ঢামেকের ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক বলেন, নিউ মার্কেটের ৪ নম্বর গেটে প্রথমে ও পরবর্তীতে ২ নম্বর গেটে একটি করে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
আরএম





