জয়পুরহাট সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রেজাউল ইসলাম(৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি ভুল করে পুলিশের গাড়ি আটকে ডাকাতির চেষ্টাকালে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

গতকাল শুক্রবার রাতে জেলার কোমরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ রেজাউল ইসলাম (৩০) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোরে মারা যান।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, বগুড়া-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের কোমরগ্রাম এলাকায় নিয়মিত টহল পুলিশের গাড়ি দুর্বৃত্তরা রশি দিয়ে আটকানোর চেষ্টা করে। তারা ডাকাতির উদ্দেশে এ কাজ করে। গাড়িটা যে পুলিশের, তা তারা বুঝতে পারেনি। এ সময় পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তারাও পাল্টা গুলি ছোড়ে। এতে রেজাউল গুলিবিদ্ধ হন। পরে বগুড়ায় জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এআই