দেশীয় তৈরী এলজিসহ বন্দর নগরীর ছাত্রলীগের উপ-তথ্য ও গবেষণা সম্পাদক রায়হানুল কবির শামিমকে আটক করেছে পুলিশ।
একইসময় তার সঙ্গে থাকা পলিটেকনিক ইনস্টিটিউটের দুই সাবেক ছাত্রলীগ নেতাকেও আটক করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃত অপর দুইজন হলেন পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক সভাপতি মো. আবু তাহের ও সাবেক সহসভাপতি মোহাম্মদ রাসেল।
খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা বলেন, আটক তিনজননের বিরুদ্ধে সংঘর্ষের মামলা রয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে।
অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হবে বলে জানান এসআই মোস্তফা।